তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়ও বাংলাদেশ স্বনির্ভর হবে

# খুলনা কলেজিয়েট স্কুল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে এড. মনা #
প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের ছাঁয়া দেয়, আর আমাদের এই সুন্দর পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখে। বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। আমাদের খুলনা অঞ্চল পরিবেশগত দিক থেকে সংবেদনশীল। তাই এই অঞ্চলকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর আন্দোলন করছেন। তাঁর নেতৃত্বে শুধু অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জন, স্বনির্ভর জাতি গঠন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ বিশ^দরবারে মাথা তুলে দাঁড়াবে না; বৈশি^ক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়ও স্বনির্ভর হবে ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেডিএ কেবল পরিকল্পিত নগর গড়ে তুলতেই কাজ করছে না, একটি সবুজ ও টেকসই খুলনা গঠনেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই সবুজায়নের যাত্রায় আজকের এই খুদে শিক্ষার্থীরাই আমাদের প্রধান অংশীদার।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ খুলনার সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু, কেডিএ’র প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, অর্থরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আহসান উল কবীর শাহীন, শামশাদ আতিক কিশোর ও শেখ ফারুক হোসেন, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শেখ রিজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক কাজী আনারুল হাসান, সহকারী শিক্ষক মাবিয়া খাতুন, শেখর চন্দ্র ফৌজদার, মোঃ হাদিউজ্জামান, জাহাঙ্গীর আলম, সৈয়দ খায়রুল আলম, এনামুল হক, লিপি আক্তার, শামসুন্নাহার শিলা, মহুয়া রায়, মহুয়া চক্রবর্তী, সরদার শামস মাহমুদ, সুরাইয়া ইয়াসমিন, আসমাউল হুসনা, সিরাজুম মুনিরা, মোঃ আনিসুর রহমান, সাবিনা রহমান, মাহামুদ হাসান, পরমা ঢালী, শাহানা পারভিন, শামীমা শম্পা, আফরোজা খাতুন ও শেখ মঞ্জুরুল আলম প্রমুখ।।


