জাতীয় সংবাদ

নারী পাইলটের গোপনীয়তা ফাঁস: তেহরানের মরণ কামড়

প্রবাহ রিপোর্ট ঃ এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো, বিমানটি ধ্বংস করার পর ইরান সেখান থেকে মার্কিন নারী পাইলটের অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত নথিপত্র (ব্যাটেল প্লান/কমব্যাট স্ট্র্যাটেজি) ও পরিচয়পত্র উদ্ধার করেছে। তেহরান কৌশলগতভাবে সেই সব তথ্য জনসমক্ষে এনেছে, যা আন্তর্জাতিক সামরিক মহলে পেন্টাগনের চরম ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। নারী পাইলটের পরিচয় ফাঁসের মাধ্যমে ইরান বিশ্বকে এই বার্তাই দিতে চেয়েছে যে, মার্কিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ এখন তেহরানের হাতের মুঠোয়। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি একটি গোয়েন্দা ও তথ্যযুদ্ধের চূড়ান্ত প্রদর্শন। বিশ্লেষণ: কেন এই ঘটনা পেন্টাগনের জন্য অশনি সংকেত? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরান এখন আর কেবল প্রক্সি যুদ্ধের ওপর নির্ভরশীল নয়। তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জন করেছে। সি-১৩০-এর মতো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এয়ারক্রাফট ধ্বংস হওয়া মানে হলো ওই অঞ্চলে মার্কিন লজিস্টিক সাপোর্ট চেইন ভেঙে পড়া। এর পাশাপাশি কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, তেহরান এখন যেকোনো সময় মার্কিন ড্রোন হাবগুলোতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। পালানোর পথ খুঁজছে মার্কিন নৌবাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ধাক্কায় মার্কিন নৌবাহিনীও এখন আতঙ্কিত। পারস্য উপসাগরে আধিপত্য হারানোর ভয়ে মার্কিন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ‘টঝঝ ঞৎরঢ়ড়ষর’ তাদের অবস্থান পরিবর্তন করে ভারত মহাসাগরের গভীরে আত্মগোপন করেছে। ইরানের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বর্তমানে এতটাই শক্তিশালী যে, তারা মার্কিন টমাহক (ঞড়সধযধশি) ক্রুজ মিসাইল এবং গছ-৯ এর মতো ঘাতক ড্রোনগুলোকেও খেলনার মতো ভূপাতিত করছে। চূড়ান্ত ফলাফল: মধ্যপ্রাচ্যের নতুন রাজা ইরান?
ইরানের এই আগ্রাসী অবস্থান এবং সফল সামরিক অভিযানগুলো প্রমাণ করছে যে, ওয়াশিংটনের স্যাংশন বা নিষেধাজ্ঞা তাদের দমাতে পারেনি। বরং ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ইসফাহানের মরুভূমিতে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ কেবল একটি যান্ত্রিক ধ্বংস নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতনের এক জ্বলন্ত প্রতীক। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে দেখছে কীভাবে এক সময়ের অবরুদ্ধ দেশটি আজ বিশ্বের একমাত্র সুপার পাওয়ারকে তাদের সীমানায় নাকানিচুবানি খাওয়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button