মোস্তাফিজকে বাদ দিয়ে বিপদে কেকেআর, প্লে-অফে যেতে যা করতে হবে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বিপদে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির হয়েই চলতি আইপিএল খেলার কথা ছিল বাংলাদেশ দলের তারকা পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে শেষ পর্যন্ত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের এক ইস্যুতে পানি কম গড়ায়নি। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। অথচ এই মোস্তাফিজকে বাদ দিয়ে সুবিধাজনক পজিশনে নেই কেকেআর। চার ম্যাচে খেলে কেকেআর মাত্র ১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম পজিশনে পরে আছে। টেবিলের তলানীতে থেকে প্লে অফে খেলতে হলে কেকেআরকে কঠিন পথ পারি দিতে হবে। এখন কেকেআরের সামনে মাত্র ১০টি ম্যাচ বাকি। তবে এখনও প্লে-অফের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। প্লে অফে যেতে হলে; ১০ ম্যাচের মধ্যে অন্তত ৮টিতে জিততে হবে কেকেআরকে। এর পাশাপাশি দলকে রান রেটের দিকেও বিশেষ নজর দিতে হবে। আইপিএলের চলতি আসরে ১০টি দল রয়েছে এবং প্রতিটি দলকে গ্রুপপর্বে ১৪টি করে ম্যাচ খেলতে হবে। এর মধ্যে ৭টি ম্যাচ ঘরের মাঠে এবং ৭টি ম্যাচ বাইরে খেলতে হবে। প্লে-অফে যোগ্যতা অর্জনের জন্য সাধারণত কোনও দলের কমপক্ষে ১৬-১৮ পয়েন্ট প্রয়োজন। যদি কেকেআর ৮টি ম্যাচ জিততে সক্ষম হয়, তাহলে তাদের মোট পয়েন্ট হবে ১৭, তখন প্লে-অফে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে।



