বিনোদন

চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা

প্রবাহ বিনোদন : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় যার বিচরণ। এর বাইরে যেটা প্রশংসার দাবি রাখে, তা হলো তার চিরচেনা রূপ-সৌন্দর্য। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা; ভক্ত-শুভাকাক্সক্ষীরা তাকে অভিহিত করেন চিরযৌবনা বলেও।
পূর্ণিমা এখনও সেই আগের মতোই রূপের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্য-নতুন ছবিতে যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান ভক্তরা। এ সকল প্রশংসা কীভাবে নেন চিত্রনায়িকা, তা সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়ে অকপটে জানালেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখে পূর্ণিমা জানালেন, ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন। তার কথায়, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় রয়ে নি। আমার মধ্যে পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে এটা আসলে ব্লেসিং।
পূর্ণিমা বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমরা আছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button