জাতীয় সংবাদ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেনÑ ড. এ এফ এম মাসুম রব্বানী, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা; মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ; মহা. আশরাফুজ্জামান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর (বর্তমানে পলাতক); এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মোহাম্মদ আবুল ফয়েজ ডিআইজি, নৌ পুলিশ; মো. মনিরুল ইসলাম,ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মাহফুজুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর); মো. মুনিবুর রহমান, ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স; মো. ইকবাল হোসেন অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়; শামীমা বেগম, ডিআইজি, পুলিশ অধিদফতর; মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, পুলিশ টেলিকম; ও সালমা বেগম, ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।
প্রজ্ঞাপনে চাকরির বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button