বিনোদন

রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মিম

প্রবাহ রিপোর্ট ঃ পর্যটন সংস্থা ‘ছুটি রিসোর্ট’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আজ বিকাল চারটায় পূর্বাচলে ছুটি রিসোর্টের কর্তৃপক্ষের সাথে তার চুক্তি হবে। দেশের পর্যটন শিল্প বিকাশে ছুটি রিসোর্টের হয়ে তিনি কাজ করবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি রিসোর্ট প্রতিষ্ঠিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল ও ছুটি অরণ্যবাস। মনোরম প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এই রিসোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। পর্যটকরা যাতে স্বচ্ছন্দে বেড়াতে ও ঘুরতে পারেন, তার সব ধরনের ব্যবস্থা রিসোর্টগুলোতে রয়েছে। এই রিসোর্টের প্রসারে বিদ্যা সিনহা মিম কাজ করবেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button