জাতীয় সংবাদ

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

প্রবাহ রিপোর্ট : ভারতের আসামের দক্ষিণ সালমারা-মানকাচর এলাকায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২:১০ মিনিটে রাজ্যের ধুবড়ি জেলার বিলাসিপাড়ার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যদিও আগের প্রতিবেদনে কম্পনের মাত্রা ৪.৪ বলা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় অগভীর ভূমিকম্পটি গভীর ভূমিকম্পের চেয়ে বেশি তীব্রভাবে অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসেন। সেখানে বাড়িঘরের তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, জানালা ভাঙা ইত্যাদি ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।
এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা জেলাগুলোর মানুষও মৃদু কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।
এরআগে গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আসামে শিলচরে ৪.৯ মাত্রার ভমিকম্প আঘাত হানলে সিলেট, মৌলভীবাজার এবং এর আশপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠেছিল।
সূত্র: ভলকানো ডিসকভারি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button