বিনোদন

মা দিবসে পরীমনির আবেগময় পোস্ট

প্রবাহ রিপোর্ট ঃ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে ঢালিউড অভিনেত্রী পরীমনির। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করে চলেছেন। বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে মা দিবস। আজ বিশ্ব মা দিবসে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থান হলো মায়ের কোল। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমনি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ও কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার। পরীমনিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত শেয়ার করে নিলেন। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি। শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেনÑ‘শুভ সকাল প্রিয় মা দিবস’। অভিনেত্রীর এই পোস্টটির মন্তব্য ঘিরে দেখা গেছে সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই অভিনেত্রীকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেনÑ একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button