জাতীয় সংবাদ

ভারতীয় চোরাকারবারিদের গুলির জবাব দিলো বিজিবি

প্রবাহ রিপোর্ট ঃ লালমনিরহাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২২ মে) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়ন জানায়, পাটগ্রাম উপজেলার কলসীমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারী দল। প্রথমে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়ে সতর্ক করে। এরপরও তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীন কলসীমুখ ক্যাম্পের টহল দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে চোরাকারবারিরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button