জাতীয় সংবাদ

ঈদ উপলক্ষে খুলনার এক কয়েদীসহ ৪ জনের সাজা মওকুফ

প্রবাহ রিপোর্ট : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকার দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
সাজা মওকুফ প্রাপ্ত ব্যক্তিরা হলেন- খুলনা জেলা কারাগারের কয়েদী মো. ইসলাম শেখ; ফরিদপুর জেলা কারাগারের কয়েদী নাঈম শিকদার; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদী পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদী আব্দুল মালেক।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button