বিনোদন

আমি ট্রেন্ডের পেছনে ছুটি না : মিষ্টি জান্নাত

প্রবাহ রিপোর্ট ঃ প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিকমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত। কখনো নিজের ব্যক্তিগত জীবন, কখনো সহশিল্পীদের নিয়ে মন্তব্য করেন। সব মিলিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা। রোববার (৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সমালোচকদের উদ্দেশে বার্তা দেন। স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, অনেকের ধারণা তিনি অন্যদের নিয়ে কথা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেন। তবে তার দাবি, তিনি সবসময় নিজের কাজ, কণ্ঠ এবং পরিচয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। তার ভাষ্য, কেউ তার সঙ্গে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু মানুষ তাকে নিয়ে আলোচনা করে তার নিজের কারণেই, অন্য কারও কারণে নয়। একই স্ট্যাটাসে তিনি আরো বলেন, তিনি ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না। বরং নিজের পথ নিজেই তৈরি করেন এবং পরে সেই পথ অনুসরণ করে আলোচনা তৈরি হয়। সবশেষে সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, সম্প্রতি শবনম বুবলীর সন্তানকে ঘিরে দেওয়া এক পোস্টের কারণে নতুন করে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। এর আগে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে মন্তব্য করে একাধিকবার বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সর্বশেষ এই ফেসবুক স্ট্যাটাসটিকে অনেকে সাম্প্রতিক সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে দেওয়া বার্তা হিসেবেও দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button