বিনোদন

পাঁচ কিংবদন্তি তারকার স্মৃতিময় দিন : জানালেন অজানা গল্প

প্রবাহ রিপোর্ট ঃ বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তি তারকার এক স্মরণীয় দিন কাটল চ্যানেল আই প্রাঙ্গণে। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা ভাগাভাগি করলেন অভিনয়জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অজানা গল্প। মূলত সাতজন তারকার অংশ নেওয়ার কথা ছিল। তারা হলেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতা। তাদের আগমন উপলক্ষে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছিল বাংলা চলচ্চিত্রের সেই সোনালী সময়ের দুর্লভ আলোকচিত্রে। জানা গেছে, অসুস্থতার কারণে সোহেল রানা ও আনোয়ারা উপস্থিত থাকতে পারেননি। বাকি পাঁচ তারকা লাল গালিচা বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন। তাদের স্বাগত জানান চ্যানেল আই’য়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনভর চলে প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়। অনেকের সঙ্গে অনেকের দেখা হয় দীর্ঘদিন পর। ফলে স্মৃতির ঝাঁপি খুলে জমে ওঠে গল্পের আসর। দিনব্যাপী আয়োজনে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে এই পাঁচ তারকাকে নিয়ে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। সেখানে চলচ্চিত্র জীবনের পাশাপাশি উঠে আসে তাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প, যা আগে কখনো প্রকাশ্যে বলা হয়নি। সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এই আড্ডায় উঠে আসে বৃষ্টিভেজা শুটিংয়ের স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান, আষাঢ়ের আবহ উপভোগের অনুভূতিসহ নানা প্রসঙ্গ। তারকারা স্মৃতিচারণের পাশাপাশি নিজেদের জীবনের আনন্দ-বেদনার কথাও ভাগাভাগি করেন দর্শকদের জন্য। দিন শেষে চ্যানেল আই’য়ের পক্ষ থেকে পাঁচ তারকার হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। এছাড়া তাদের নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া প্রদান করা হয়। পুরো আয়োজনটি ধারণ করেছে চ্যানেল আই। শিগগিরই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। ফুটবল বিশ্বকাপ ২০২৬ মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছে গ্যালারির তারকাখচিত উপস্থিতিও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম কয়েকটি ম্যাচেই বিশ্বখ্যাত তারকাদের দেখা মিলেছে স্টেডিয়ামের দর্শকসারিতে। সবচেয়ে বেশি আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-পরাগুয়ে ম্যাচে। গ্যালারিতে একসঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায় হলিউড তারকা টম ক্রুজ এবং ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামকে। তাদের সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া বেকহাম। স্টেডিয়ামে তাদের উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা মার্কিন পপ তারকা কেটি পেরিও ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ম্যাচ চলাকালে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় দেখা গেছে। একই ম্যাচে আরও উপস্থিত ছিলেন মার্কিন তারকা প্যারিস হিলটন এবং অভিনেতা জেসন সুডেইকিস। অন্যদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল-মরক্কো ম্যাচে গ্যালারির আলো কেড়ে নেন কিংবদন্তি এনএফএল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এবং জনপ্রিয় র‌্যাপার ট্রাভিস স্কট। ম্যাচ শুরুর আগে তারা ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ছবি ও ভিডিও দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন টম ব্র্যাডি ম্যাচটি উপভোগ করেন তার সন্তানদের সঙ্গে। আর ট্রাভিস স্কটকে দেখা যায় ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে দলকে সমর্থন জানাতে। তিনি ব্রাজিলিয়ান অভিনেত্রী মাইসা সিলভার সঙ্গেও ছবি তোলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে নোরা ফাতেহির উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। কানাডায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেছেন তিনি। তিনিও ব্রাজিল-মরক্কো ম্যাচে উপস্থিত ছিলেন দর্শকসারিতে। মরক্কো দলকে সাপোর্ট করে ম্যাচের প্রায় প্রতি মুহূর্তেই রিলস ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ব্রাজিলের ম্যাচে আরও উপস্থিত ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও, কাকা এবং রোবের্তো কার্লোস। এছাড়া এদিন ভিআইপি গ্যালারিতে দেখা যায় ব্যবসায়ী ও সামাজিকমাধ্যমের জনপ্রিয় মুখ ভার্জিনিয়া ফনসেকাকে। ব্রাজিলের হয়ে টুর্নামেন্টের প্রথম গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা হিসেবে তিনি আলোচনায় রয়েছেন এদিকে স্কটল্যান্ড ও হাইতির ম্যাচেও ছিল এক বিশেষ আকর্ষণ। ব্রিটিশ সংগীত তারকা রড স্টুয়ার্ট সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে করে বোস্টনে পৌঁছে স্কটল্যান্ডের খেলা উপভোগ করেন। ৮১ বছর বয়সী এই শিল্পী জানান, এটি তার জীবনের সপ্তম বিশ্বকাপ। ২৮ বছর পর স্কটল্যান্ডের বিশ্বকাপে ফেরা উদযাপন করতেই তিনি মাঠে উপস্থিত হয়েছেন। তারকাদের এই উপস্থিতি এবারের বিশ্বকাপের আসরে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। মাঠের উত্তেজনার সঙ্গে গ্যালারির এই তারকাময় আবহও সমানভাবে আকর্ষণ করছে ফুটবলপ্রেমীদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button