স্থানীয় সংবাদ

রূপসায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা : আটক ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আবুল হাসান শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই এলাকার প্রতিবেশী মৃত মজিবুর রহমানের সন্তান রাশিদুল ইসলাম এবং তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন পূর্ব শত্রুতার জেরে আবুল হাসান শেখের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় রাত ৯টা ১০ মিনিটে আবুল হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মামলা দায়েরের জন্য নিহতের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, হত্যাকা-ের ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button