স্থানীয় সংবাদ

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি ঃ শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নড়াইলে মোস্তফা কাজী (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। কয়েক বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে মহারাগ গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে ভদ্রবিলা বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামরির ঘটনা ঘটে। পলাইডাঙ্গা ও মহারাগ গ্রামের কয়েক কিশোরের মধ্যে এই মারামারি সংঘটিত হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার (৩ জুলাই) বিকালে মোস্তফা কাজী ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকা-ে জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button