খুলনা ৩ আসনের সংসদ সদস্য বকুলের হস্তক্ষেপে সোনালী জুট মিল কলোনির বিদ্যুৎ সংকট নিরসনে তৎপরতা, আশার আলো দেখছেন বাসিন্দারা

# ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী
খানজাহান আলী থানা প্রতিনিধি : সোনালী জুট মিলের আবাসিক কলোনির দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে। কলোনির প্রায় তিন শতাধিক পরিবার প্রচন্ড গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি খুলনা ৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের দৃষ্টিগোচর হলে তাঁর হস্তক্ষেপে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্সেন)। ক্ষুব্ধ ও দুর্ভোগে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। খুলনার জনসাধারণের দায়িত্ব নেওয়া জাতীয় সংসদের আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আন্তরিক হস্তক্ষেপে বিদ্যুৎ বিভাগের এই তাৎক্ষণিক তৎপরতায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। বুধবার বিকেলে নির্বাহী প্রকৌশলী কলোনির বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যুৎ সরবরাহের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি বাসিন্দাদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আজ রবিবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা মনোয়ার জানায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হলেও এবার প্রথমবারের মতো সমস্যার সমাধানে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে।আর এটা সম্ভব হচ্ছে খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুলের কারনে। আমরা কোলনিবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন কলোনীর সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণে এমপির আন্তরিক ভূমিকা রয়েছে। এজন্য তারা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কলোনিবাসীর প্রত্যাশা, রবিবারের বৈঠকের পর দীর্ঘদিনের এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এমনটাই আশা করছে।



