স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এইচএসসিতে বাংলা ২য় পত্রে অনুপস্থিত ২৩৬২জন

যশোর ব্যুরো ঃ চলতি বছরে এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে শনিবার ৪ জুলাই বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮৬৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৪৪২২। অনুপস্থিত হন ২৩৬২জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠিতব্য বাংলা ২য় পত্রে পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে ২৪০টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলার এইচএসসি পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এর মধ্যে খুলনা জেলা থেকে অংশ নেন ১৬৬৫২ অনুপস্থিত ৪৮৮জন,বাগেরহাট জেলায় ৫৭০৯জন অনুপস্থিত ১৫৯জন,সাতক্ষীরা জেলায় ৯২৩৯, অনুপস্থিত ২৬৮জন,কুষ্টিয়া জেলায় ১১২৫১জন অনুপস্থিত ২৭৭জন, চুয়াডাঙ্গা জেলায় ৫৫৭৪জন অনুপস্থিত ১৫৯জন,মেহেরপুর জেলায় ২২৫০ জন অনুপস্থিত ৭৭জন, যশোর জেলায় ১৫১৫৫জন অনুপস্থিত ৩৩৬জন,নড়াইল জেলায় ৩৪৬১জন অনুপস্থিত ১১৭জন, ঝিনাইদহ জেলায় ১০৪৩৩ জন অনুপস্থিত ৩২১জন ও মাগুরা জেলায় অংশ নেন ৪৬৯৮ জন অনুপস্থিত ১৬০জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button