জাতীয় সংবাদ

২০০৯ সালের পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

প্রবাহ রিপোর্ট ঃ অতিভারী বৃষ্টিতে নাকাল হয়েছে রাজধানী। প্রায় ১৭ বছরের মধ্যে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৭৫ মিলিমিটার। এর আগে সবশেষ ২০০৯ সালের একদিনে ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ এ কেএম নাজমুল হক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে রাজধানীতে বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাসা বাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে নগরবাসী ব্যাপক জনদুর্ভোগে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button