খেলাধুলা

সেমিতে কে কার মুখোমুখি : খেলা কবে-কখন

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ শেষ আটের লড়াই শেষ। বিশ্বকাপে এবার ফাইনালিস্ট খোঁজার লড়াই। এ লড়াইয়ে টিকে আছে চার দেশ ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তাদের দুটি দল লড়বে শিরোপার মঞ্চে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। একদিন পর ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে উঠেছে ইংল্যান্ড। স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। বিশ্বকাপ সেমিফাইনালের সূচি ঃ ১৫ জুলাই ফ্রান্স বনাম স্পেন। সময়: বাংলাদেশ সময় রাত ১টা। ভেন্যু: ডালাস স্টেডিয়াম, ১৬ জুলাই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, সময়: বাংলাদেশ সময় রাত ১টা , ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button