জাতীয় সংবাদ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ

# স্থানীয় নির্বাচন #

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহক মারফত সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে। ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তি শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবালয় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ভোটকেন্দ্রের তালিকা ভোট গ্রহণের ২৫ দিন পূর্বে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত আছে। এই তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button