স্থানীয় সংবাদ

কেডিএ’র চেয়ারম্যানকে খালিশপুরে শ্রমিক নেতৃবৃন্দের গণসংবর্ধনা

খবর বিজ্ঞপ্তিঃ খালিশপুর শিল্প অঞ্চলের সিবিএ নন সিবিএ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল অন্তর্গত ফেডারেশন এর নেতৃবৃন্দের উদোগে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কতৃপক্ষ কেডিএ’র চেয়ারম্যান মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ক্রিসেনট কমিউনিটি সেন্টারে খালিশপুর জুট মিলস সিবিএ’র সভাপতি আবু দাউদ দীন মোহাম্মাদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস। অনুষ্ঠানে উপস্থিত থেকে বওৃতা করেন, মোঃ মোকছেদুল আলম, মোঃ দুলাল শেখ, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তগত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারি ইউনিয়ন এর সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, খুলনা কেনদ্রীয় খাদ্য গুদাম হ্যানডলিংক শ্রমিক ইউনিয়ন এর মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মাসুদ সরদার, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়ন এর মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোকলেছ, মোঃ সাইফুল আলম, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এর বৈকালী জংশন শাখার সভাপতি মোঃ মামুন হোসেন, খালিশপুর হকার্স ইউনিয়ন এর মোঃ ইমরান, আল আমিন বাবু, জি এম সাইমুন, খালিশপুর জুট মিলস সিবিএর সাবেক সহ সভাপতি মোঃ ইউসুফ শিকদার, মোঃ মনির হোসেন, মোঃ দুখু মিয়া, মোঃ উজ্জল, ক্রিসেনট জুট মিলস সিবিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ শেখ, মোঃ ওমর ফারুক, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের মোঃ সোবাহান ব্যাপারী, মোঃ একলাছ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button