স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ১৮ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলাভিত্তিক হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৯ জন, মাগুরায় ৭ জন, মেহেরপুরে ১ জন এবং সাতক্ষীরায় ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। বাকি ছয় জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।
১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮,৩৭০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭,৯২১ জন হাসপাতালে ভর্তি এবং ৭,৬৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ৩৩ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে বিভাগে মোট ৩২৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও বর্তমানে নতুন কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক নিশ্চিত হাম রোগীর সংখ্যায় খুলনা জেলা শীর্ষে রয়েছে ৬২ জন নিয়ে। এরপর রয়েছে যশোরে ৫৮ জন, নারাইলে ৬৪ জন, খুলনায় ৪৫ জন, কুষ্টিয়ায় ২৩ জন, মাগুরায় ২৩ জন, সাতক্ষীরায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত রোগী নেই।
স্বাস্থ্য বিভাগ জনগণকে হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button