স্থানীয় সংবাদ

গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যশোর ব্যুরো ঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। নৈতিক মূল্যবোধের অভাব থেকেই এ ধরনের অপপ্রচার চালানো হয়। এটি প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
শনিবার ২৫ জুলাই সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষর-এ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “সমাজে নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হয়েছে। আগে মানুষ কম শিক্ষিত হলেও নৈতিক মূল্যবোধ ছিল বেশি। বর্তমানে উন্নয়ন হলেও সেই মূল্যবোধ কমে গেছে। এ অবস্থার পরিবর্তনে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সভায় বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button