স্থানীয় সংবাদ

বাগেরহাটে নদী খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে প্রভাবশালীদের দখলে থাকা রেকর্ডীয় প্রবাহমান নদী ও খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগেরহাটবাসীর এ দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ইমরান শেখ। তিনি বলেন, বর্তমান সরকার সরকারি খাল খননে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বাগেরহাটের চিত্র ভিন্ন। এখানে প্রভাবশালীরা সরকারি খাল দখল করে রেখেছে। প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো দখলমুক্ত করতে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। বাগেরহাটে বিভিন্ন উপজেলাতে সরকারি খাল প্রভাবশালীদের দ্বারা দখল হয়ে আছে। এই খাল দখলের কারনে কৃষকরা প্রয়োজনের সময় সেচকাজের পানি পাচ্ছেনা, কৃষিকাজ বাঁধাগ্রস্থ হচ্ছে। খাল দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দ্বন্ধ সংঘাত হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছে না। প্রশাসন মাঝে মধ্যে প্রভাবশালীদের দখলে থাকা খাল দখলমুক্ত করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষদের জন্য জেলার সকল সরকারি খাল দখলমুক্ত করে উন্মুক্ত করে দেয়ার দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন। এর আগে এদিন সকালে বাগেরহাট জেলা কালেক্টরেটের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে একদল তরুণ। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে শতাধিক তরুণ তরুণী রাস্তার উপর নানা স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে বসে এই অবস্থান কর্মসূচি পালন করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button