স্থানীয় সংবাদ

বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এর সুস্থতা কামনায় ২৬ জুলাই রবিবার বিকাল ৫টায় বিএনপি দলীয় কার্যালয়ে সদর থানা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস. এম. শফিকুল আলম মনা বলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন। তিনি একজন সাহসী, ত্যাগী ও নিবেদিত প্রাণ সংগঠক। আমি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।” এসময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দা রেহানা ঈসা, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর, নগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর শরিফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন শেখ আবু সাঈদ, শেখ মনিরুজ্জামান, গাজী আফসার উদ্দিন, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গির হোসেন, মঞ্জুরুল আলম, আমিন আহমেদ, মোল্লা নুরুল ইসলাম, নাজমুস সাকিব, সওগাতুল আলম সগির, মঈনুল ইসলাম কিরন, মৌফারসের আলম লেনিন, সৈয়দ আজাদ হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, মেহেদী হাসান লিটন, শেখ সরোয়ার, জি এম মঈন উদ্দিন, এ বি এম জাকির হোসেন, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম, হাসিবুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, নাসির আহমেদ, ফয়েজ আহমেদ, আমীন শেখ, আকবার হোসেন, আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম, কামাল আহমেদ, মনির খান, মাহবুব নোমান, মোহাম্মদ আলী মিঠু, হাকিম ইলিয়াস হোসেন, জাহিদ হোসেন, সাঈদুর রহমান সাঈদ, শেখ জাহাঙ্গীর হোসেন বাবু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button