কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ঘের দখল, বসতবাড়িতে হামলার মিথ্যা নাটক সাজিয়ে নিরহ মানুষকে হয়রানী করছে প্রতিপক্ষরা। এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগালী ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা মোঃ কোহিনূর আলম সানা। তিনি বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার পুত্র। সোমবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৬ জুলাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের রশিদ সানা অভিযোগ করেছে যে, জহুরুল শিকারী, কোহিনূর সানা, বাপ্পি ওরফে শুভ, আলিফ, রবিউল সহ আরও অনেকেই তাদের ভোগ দখলে থাকা জমিজমা ও মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টায় ভয়ভীতি প্রর্দশন, বসতবাড়ি হামলা, ভাংচুর, মৎস্য ঘেরে ক্ষয়ক্ষতি, মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে তাদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। তারা মিথ্যা অভিযোগ দায়ের করে এলাকার মানুষকে হয়রানী করছে। শুধু তাই নয় মিথ্যা মামলা দায়ের করার জন্য এসব নাটক সাজাচ্ছে। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এলাকার অর্ধ শতাধিক নির্যাতিত এলাকাবাসী উপস্থিত ছিলেন। তবে অভিযোগের ব্যাপারে আঃ রশিদের নিকট জানতে চাইলে তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি।



