আমরা খুলনাবাসীর বৃক্ষ রোপন কর্মসূচিতে কেডিএর চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি : বৃহত্তর আমরা খুলনাবাসীর বৃক্ষ রোপন উপলক্ষে, প্রতি বছরের ন্যায় এ বছর ও দুই মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে, সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সরকারি জিলা স্কুল ক্যাম্পাসে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে,বৃক্ষ রোপন পুর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে,উপস্হিত থেকে কেডিএর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এডঃ শফিকুল আলম মনা বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশের মারাত্মক বিপর্যয়ের হুমকি হয়ে দাড়িয়েছে। তা থেকে আমাদের আগামি প্রজন্ম কে রক্ষা করতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক খুলনা কে সবুজায়ন করা হবে। প্রধান মন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন করার জন্য সকল স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালতসহ বসত বাড়ীর খালি জায়গায় আসুন সবাই মিলে গাছ লাগাই।আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানাই তারা প্রতি বছরের ন্যায় এবছর ও তারা গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। তাদের দেখা দেখি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ কে গাছ লাগানোর জন্য এগিয়ে আসার আহব্বান জানান। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক, মোঃ শাহীন আলম, মোঃ মাহফুজ জামান, শেখর রঞ্জন মন্ডল, শাহনাজ পারভীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ নাসির উদ্দিন সহ সভাপতি,সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, মোঃ রাসেল শেখ, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র,মোঃ মামুন অর রশিদ,মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারন সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, মোঃ হুমায়ুন কবির, মোঃ মইন আলম রাজা, রেজাউর রহমান সোহাগ, মোঃ মিরাজ আহমেদ স্বপন, শেখ ইসমাইল হোসেন, মোঃ আবু বক্কার,মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।



