স্থানীয় সংবাদ
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার খুলনা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার করেছেন নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নকে নতুন আঙ্গিকে গড়ে তোলার লক্ষ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।



