জাতীয় সংবাদ

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রবাহ রিপোর্ট ঃ দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে দোকানে অগ্নিকা-ে ছয় বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সশস্ত্র সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করায় এ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দারা আছেন। এদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপনের (২৪) পরিচয় জানা গেছে। আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের আলী মিয়ার ছেলে। আলী মিয়া জানান, আগুন লেগে আমার ছেলেসহ কয়েকজন মারা গেছে। আগুন তো সব নিয়ে যায়। এখন কী অবস্থায় আছে জানি না। স্থানীয় সূত্র বলছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের দেওয়া আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছেন ঃ প্রাথমিকভাবে নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ক্রোকরের চরের তিনজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজন রয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটির খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে অগ্নিকা-ে নারায়ণগঞ্জের ছয়জন নিহতের সংবাদ জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button