নগরীর খালিশপুরে ওয়ার্ড বিএনপি নেতা ও তার কর্মচারীকে হত্যার চেষ্টা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সবেক আহবায়ক ও ব্যবসায়ী আলহাজ্ব রিয়াজ সাহেদ ও তার কর্মচারী মোঃ রফিকুল ইসলামকে হত্যার উদ্যোশে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গত ৪ জুলাই পিবিআই এর পরিদর্শক (তদন্ত) রবিন চন্দ্র মন্ডল মামলাটির চার্জশিট বিজ্ঞ আদালতে জমাদেন। মামলায় এক আসামী নিজের দোষ ও ঘটনার সাথে আরো ৬ জনের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান এবং প্রত্যক্ষদর্শী ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য পর্যালোচনা করে মামলা থেকে ৪ জনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রবিন চন্দ্র মন্ডল জানান, মামলার ৪ নম্বর তদন্তকারী কর্মকর্তা হলেন তিনি। এর আগে দৌলতপুর থানা ও খুলনা পিবিআই কার্যালয় মিলিয়ে ৩ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন। চলতি মাসের ১ তারিখে পিবিআই এর সদর দপ্তরের এক আদেশে তিনি, দ-বিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় আরমান হোসেন মোল্লা ওরফে দিপু (৩৫), হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬), মোঃ নাছিমুল গনি ওরফে নাছিম (৫৭), মোঃ আলী মোল্লা ওরফে রায়হান (৩২) এবং জাকারিয়া মিন্টু (৪২) এদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় ২ নং আসামি আজম তালুকদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্ত জানান, মামলায় মোঃ আলী মোল্লা ওরফে রায়হান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন, জবানবন্দিতে সে নিজে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার সহ উপোরক্ত আসামীদের সম্পৃক্ত থাকার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। অপরদিকে মামলার ৪ জন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ও ৫ জন পুলিশের স্বাক্ষ গ্রহন এবং ১৬৪ ধারায় আসামীর জবানবন্দিতে সুলতান মাহমুদ পিন্টু, মোঃ ফয়সাল আহমেদ দ্বীপ, সুজন মল্লিক এবং এস এম তাজিবীর আলম ওরফে তমালের নাম না আসায় তাদেরকে দায়মুক্তি দেয়ার আবেদন করা হয়েছে। পিবিআই খুলনা কার্যালয়ের কর্মকর্তরা জানান, প্রায় চার বছর তদন্ত করার পর পিবিআই এর সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা স্বাক্ষ স্মারকলিপি (এম,ই) যাচাই, বাছাই ও পর্যালোচনা করে চলতি মাসের ১ তারিখে চার্জশিট আদালতে পাঠানোর আদেশ দিলে তদন্তকারী কর্মকর্ত রবিন চন্দ্র মন্ডল গত ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। চার্জশিট প্রদানের বিষয়টি মামলার বাদী রফিকুল ইসলামকেও অবগত করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান। তবে বাদী রফিকুল কোন আপত্তি না জানালেও অপর ভিকটিম আলহাজ্ব রিয়াজ শাহেদ চার্জশিটের বিষয়ে আপত্তি জানান আদালতে। এ বিষয়ে বুধবার আদালতে, বাদী, বিবাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানী হবে। উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রাতে বিএনপি নেতা ও ব্যবসায়ী রিয়াজ সাহেদ ও বাদী রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দৌলতপুর বিএল কলেজ রোডে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে পরপর একাধিক গুলি চালায়। এতে রিয়াজ শাহেদের ডান হাতে এবং রফিকুল ইসলামের শরিরে ৪ টি গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হন।



