স্থানীয় সংবাদ

মুক্তিযোদ্ধারা হাসলে দেশ বাঁচবে আর কাঁদলে বাংলাদেশও কাঁদবে

# বটিয়াঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এমপি আমির এজাজ খান #

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, মুক্তিযোদ্ধারা হাসলে দেশ বাঁচবে আর কাঁদলে বাংলাদেশও কাঁদবে। তাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ বিনির্মান করেছিলো বলেই আমরা আজ দেশ পরিচালনার বড় বড় দ্বায়িত্বে নিয়োজিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অ-সন্মান করলে দেশ অনগ্রসর হয়ে পড়বে।তিনি আরো বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে সঠিক স্বাস্থ্য সেবা অন্যতম অধিকার। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। তাই সরকার স্বাস্থ্য খাতে পূর্বের ন্যায় বৃদ্ধি করেছে।চিকিৎসকরা নিজ থেকে আন্তরিকতার সাথে সেবা দিলে দেশ সুস্হ্য জাতি উপহার পাবে।দেশ এগিয়ে যাবে।তিনি মঙ্গলবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এমপি আমীর এজাজ খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাকে দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে এবং বটিয়াঘাটা উপজেলা হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির পৃথক পৃথক দু’টি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন।মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফেরদাউস সেখ’র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান’র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত দুটি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন,উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ খালিদ,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন বিএনপির উপজেলা সম্পাদক খন্দকার ফারুখ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপির প্রতিনিধি এম,ডি খায়রুল ইসলাম জনি,আরএমও ডাঃ রাহুল বিশ্বাস, ডাঃ সুমন ঘোষ,ডাঃ দেবজ্যোতি বৈরাগী,ডাঃ মোমিনুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ডাঃ রফিকুল ইসলাম,ডাঃ মঈনুল ইসলাম,ডাঃ শাহরুখ হাসান,ডাঃ মাকসুদুল হক সৌরভ,ডাঃ অনিকা তাসনীম, ডাঃ লামিয়া রহমান মৌমি,ডাঃ তানুশকা সূচী,ডাঃ নিগার সুলতানা,ডাঃ জান্নাতুল নেওয়াজ,ডাঃ সৌমিত্র রায়,ডাঃ তিথী রায়,বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুল মান্নান, নিরন্জন কুমার রায়,জিয়াউর রহমান জিকু,অনাদি সরকার, প্রশান্ত গোলদার,বৃহস্পতি রায়,বিধান দত্ত, মনোরঞ্জন কবিরাজ,মৃনাল বিশ্বাস, সাংবাদিক তরিকুল ইসলাম, যুবদলদেতা বাহাদুর মুন্সী,বিএনপি নেতা শফিক মৌলঙ্গী, ইমরান হোসেন মোল্ল্যা,পলাশ মহলদার নুর আলম ভূইয়া,নাসির সেখ,সেলিম মোল্ল্যা,মোক্তাদির টুটুল প্রমূখ।সংসদ সদস্য এ সময় মুক্তিযোদ্ধাদের বসার জন্য ৫০ টি চেয়ার এবং হাসপাতালে ওটির জন্য একটি আইপিএস, জেনারেটর ও সাবমার্সিবল টিউবওয়েল দেওয়ার ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button