খেলাধুলা

অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!

প্রবাহ রিপোর্ট ঃ টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ নামে নির্মিতব্য সিরিজটির নির্বাহী প্রযোজক রোনালদো। এতে একটি বিশেষ ভূমিকায় তাকে পর্দায়ও দেখা যাবে। কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে ‘ডে ওয়ানস’-এর গল্প আবর্তিত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজের জন্য পরিচিত। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তার বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা। ‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। ভনের লক্ষ্য, প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে নতুন ধরনের কনটেন্ট তৈরি করা। ‘ডে ওয়ানস’-এ আরও অভিনয় করবেন ব্রিটিশ র‌্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটির মুক্তির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button