জাতীয় সংবাদ

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা : নিহত ১

প্রবাহ রিপোর্ট ঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, ঘটনাটি ছিল ‘সরাসরি হামলা’। গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩৯ বছর। নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গুলি চালানোর পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাটি ঘটেছে মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে। ঔপনিবেশিক আমলের ভবনঘেরা এ এলাকাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত। মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে গোলাগুলি ও হতাহতের ঘটনা নিয়মিত ঘটে। তবে রাজধানীর কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল। যদিও মেক্সিকো সিটিতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button