জাতীয় সংবাদ

র‌্যাবের ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, এই বাহিনীর (র‌্যাব) ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হতো। কারণ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা একটা কালো অধ্যায় সৃষ্টি করে গেছেন। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র‌্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এমপি আবুল কালাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী করা হয় সমাজে যারা অপকর্ম করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন তবে আপনাদের অবস্থানটা কোথায়। তিনি আরও বলেন, আমরা গত ১৭ বছরের লড়াই সংগ্রামের কারণেই আজ এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। জনগণ ভোট দিয়ে এ সরকারকে নির্বাচিত করেছে। এই সরকারের প্রশাসনের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমরা বলব আপনাদের প্রশাসনিক দুর্বলতার কারণে আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button