স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষ : নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে ট্রাক ও শ্যালোইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নসিমন চালকসহ দুজন। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজুসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button