স্থানীয় সংবাদ

বাঘ সুরক্ষার আহবানে বাগেরহাটে বিশ^ বাঘ দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি ঃ
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই আহবান জানিয়ে বাগেরহাটে বিশ^ বাঘ দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন বিভাগ ও মোংলার মিঠাখালীতে কয়েকটি পরিবেশবাদি সংগঠনের উদ্যোগে মাবনবন্ধন, র‌্যালী, আলোচনা সভা, ন্যাচার কনজারভেশন গেম, বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাংকন প্রতিযোগিতায় সুন্দরবনের বাঘ সুরক্ষার দাবি জানান হয়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বাজারে বুধবার সকালে বন বিভাগের উদ্যোগে বিশ^ বাঘ দিবসের র‌্যালীতে ছাত্র-ছাত্রী, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি, সিপিসি সদস্য ও জনসাধারণ আংশ নেয়। র‌্যালী শেষে শরণখোলা রেঞ্জসদর চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেও ন্যাচার কনজারভেশন গেম, চিত্রাকংন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে শরণখোলা রঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পাথরঘাটার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল ইসলাম, আইইউসিএন’র প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার, চরদোয়ানি বন্যপ্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সিপিজি সদস্য আবুল আসলাম তুহিন বয়াতী, ভিটিআরটি সদস্য জাকারিয়া হোসাইন প্রমূখ। বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব এবং বিশ^ জীববৈচিত্র্যের অন্যতম প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বাঘের। তাই বাঘ ও তার আবাসস্থল রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মানুষের মাঝে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান বক্তারা। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চাঁদপাই রেঞ্জেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। এদিকে মোংলার মিঠাখালঅী বাজারে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখের সভাপতিত্বে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বিশ্ওে ৮টি দেশে ৪ হাজারের কাছাকাছি বাঘ থাকলেও সুন্দরবনে রয়েছে মাত্র ১২৫টি বাঘ। দেশীয় ও আন্তর্জাতিক বাঘ চোরাচালানি চক্র সুন্দরবনে সক্রিয় আছে। এই চক্র বাঘ হত্যা করে দেহাংশ বিদেশে পাচার করে থাকে। এই চোরাচালানি চক্রকে দমনসহ জলবায়ুর অভিঘাত থেকে বাঘের আবাস্থল সুন্দরবনকে রক্ষা জরুরি হয়ে পড়েছে। বন্যপ্রাণী হত্যা, চোরা শিকারীদের দমন ও বাঘ রক্ষায় টাইগার একশন প্লান বাস্তবায়নে দাবি জানান বক্তারা। আলোচনা সভায় বক্তৃতা মোংলা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সমাজসেবক রাজনীতিক শেখ রুস্তুম আলী, পরিবেশকর্মী নাজমুল হক, জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, ছাত্রনেতা মঈন গাজী, আরাফাত দূর্জয়, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান প্রমূখ বক্তব্য রা্েযখন। মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবনের বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্ঠিতে বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button