স্থানীয় সংবাদ

নগরীর খালিশপুরে দিন দুপুরে নগদ টাকাসহ মালামাল চুরি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পিপলস পাঁচতলা কলোনীর তৃতীয়তলার বাসায় এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ পাঁচলক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা আবুল হোসেন বাদী হয়ে খালিশপুর থানরায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, “আমি হাফেজ মোঃ আবুল কালাম (৪৬), ঠিকানা- বাসা/হোল্ডিং: এফ/৪ (সি), গ্রাম/রাস্তা : পিপলস্ ৫ম তলা, তৃকীয়তলা খালিশপুর, জেলা: খুলনা। এই মর্মে অভিযোগ দায়ের করছি, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় ঘরের দরজায় তালা মেরে ভারতীয় ভিসা সেন্টারের উদ্দেশ্যে রওনা হই। দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বাসায় এসে দেখি ঘরের দরজার লাগানো আংটা কাটা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখি বিভিন্ন জিনিসপত্র এলোমেলো। ষ্টিলের আলমীরার দরজা খোলা। আলমীরার ভিতরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা, ১৮ আনা ওজনের স্বর্ণের চেইন একটি, চার আনা ওজনের স্বর্ণের লকেট একটি, ছয় আনা ওজনের কানের দুল এক জোড়া, চার আনা ওজনের স্বর্ণের সাদা আংটি এক টি নেই। কে বা কারা সুবিধাজনক সময় আমার বাসার দরজায় লাগানো আংটা কেটে ভিতরে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে এবং স্টিলের শোকেজের ভিতর থেকে চাবী বের করে ষ্টিলের আলমারী খুলে ড্রয়ারের ভিতরে থাকা টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে গেছে। নিয়ে যাওয়া স্বর্ণের অলংকারের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা। বিভিন্ন ভাবে চেষ্টা করেও আমার বাসা থেকে চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি।” এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দাখিল করার পর পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসেন। বাদী বলেন, এই ভবনের কিছু দুস্কৃতকারীদের সহযোগিতায় এ চুরির ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button