স্থানীয় সংবাদ

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় একজন কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করা মামলার পলাতক আসামী লিটন মন্ডল (৩৩) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মোংলার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ। গতকাল সকালে তাকে বাগেরহাট আদালতরে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার হওয়া লিটন মন্ডল মোংলা উপজেলার মালগাজী মিশনবাড়ী এলাকার পরিতোষ মন্ডলের ছেলে। মামলার বরাত দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, এ বছরের ২৩ মে মোংলা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি লিটন ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল। ঘটনা বিষয়ে বলা হয় অন্তস্বত্তা ওই কিশোরীর সাথে লিটন মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত দুই-তিন বছর ধরে ওই কিশোরীকে তাদের বাড়ী থেকে বের করে নিয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করছিল লিটন। বর্তমানে ওই কিশোরী ৪ মাসের অন্তস্বত্তা হয়ে পড়ে। এরপর লিটন পালিয়ে যায়। পরে এ ঘটনায় মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মোংলা থানার ওসি আতিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। এক পর্যায়ে মোংলা থানা পুলিশের প্রচেষ্টায় অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button