স্থানীয় সংবাদ
শেখপাড়া জলিল সর্দারের নাতি মঈনের অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর শেখপাড়া পুরাতন মসজিদ রোড, লোহাপট্টি এলাকার বাসিন্দা জলিল সর্দারের নাতি এবং ব্যবসায়ী এস এম মুক্তা সর্দারের ভাগিনা মঈন অকাল মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার বিকাল পাচটায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ২৬ বছর। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



