রূপসায় অস্ত্র ঠেকিয়ে রাইস মিল ম্যানেজার সহ দু’জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলায় জাবুসা অটো রাইস মিল থেকে দুইজনকে অপহরণের খবর পাওয়া গেছে। গত শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা মোড়ে জাবুসা অটো রাইস মিল থেকে রাইস মিলের ম্যানেজার ও সুপার ভাইজার দুজনকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। অপহৃত দুজন হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা রাইস মিলের ম্যানেজার পঙ্কজ বাবু(৪২) ও বটিয়াঘাটার বাসিন্দা মিলের সুপারভাইজার দীলিপ বৈরাগী(৪৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা জাবুসা অটো রাইস মিল থেকে মিলের ম্যানেজার ও সুপার ভাইজার দুজনকে ৩টি মোটরসাইকেল করে আসা ৫ জন লোকে অপহরণ করে। দুর্বৃত্তরা রাইস মিলের সামনে এসে প্রথমে ম্যানেজার পঙ্কজ কে অস্ত্র ঠেকিয়ে দাড় করিয়ে রাখে। পরে আরও ২/৩ জন মিলের ভিতর ঢুকে সুপারভাইজার দীলিপ বৈরাগী কে অস্ত্র ঠেকিয়ে মিল থেকে বের করে আনে এবং তাদের দুইজনকেই মোটরসাইকেল যোগে জাবুসা চৌরাস্তা থেকে জাবুসা টু গৌরম্বা রোডে নিয়ে চলে যায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, স্থানীয় সূত্রে অপহরণের খবর পাওয়ার পর টিমসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি।



