খেলাধুলা

কোচ মাহমুদউল্লাহর প্রশংসা করলেন জিসান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের মালেয়েশিয়াকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ এইচপি। এদিন ব্যাট হাতে রীতিমতো তা-ব চালিয়েছেন টাইগার ব্যাটার জিসান আলম। ১৯ বলে ফিফটি হাঁকানো এই ওপেনার ম্যাচ শেষে প্রশংসা করেছেন দলের মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদের।
এই সিরিজ দিয়েই কোচিং ক্যারিয়ারের শুরু করেছেন মাহমুদউল্লাহ। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই শিষ্যদের থেকে প্রশংসা কুড়ালেন তিনি। সিরিজ শেষে জিসান আলম বলেন, ‘রিয়াদ ভাই আমাদের ব্যাটিংয়ের দায়িত্বে আছেন। সবসময় আমাদের সাহায্য করছেন। কোন ব্যাটারের কী প্রয়োজন সেভাবে কাজ করছেন। সোহেল (প্রধান কোচ) স্যার, রিয়াদ ভাই ও বাকি যারা স্যার আছেন সবাই খুব ভালো কাজ করছেন।’
নিজের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কাজ করা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে জিসান বলেন, ‘হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছি উনার সাথে। আজকে ম্যাচে এটা কিছুটা এক্সিকিউট করতে পেরেছি। ইনশাআল্লাহ, সামনে আরও পারব আশা করি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button