জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়ন জমা পড়েছে : ইসি সচিব

প্রবাহ রিপোর্ট : দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে কঠোর সমালোচনা করেছে ১১ দলীয় জোট। তবে বিএনপি বলছে এটি কোন বৈঠক ছিল না। এদিকে গণভোটের রায় নিয়েও বিএনপি ও ১১ দল ভিন্ন কথা বলেছে।
একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। এর আগে একক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর প্রতিটি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্য জোট। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। বিকাল ৩টায় অলি আহমদের পক্ষ থেকে ১১ দলীয় জোট আরেকটি মনোযোগ জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে জোটের প্রার্থী জয়ী হতো। সচিবালযে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে করা সমালোচনা করে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।
ঘোষণা ও বিবৃতিসহ মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয় জুলাই সনদের সবকিছু বাস্তবায়ন করা হবে।
জামায়াতের সমালোচনার জবাবে বিএনপি জানায়, সচিবালয়ে দল থেকে বা স্থায়ী কমিটির মিটিং ডাকা হয়নি, সিনিয়র নেতাদের ডেকেছিলেন প্রধানমন্ত্রী। পরে ইসি সচিব জানান, ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে।
২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button