সাংবাদিক দিদারুল আলমের মায়ের ইন্তেকালে এমইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক ও ইউএনবির খুলনা প্রতিনিধি এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য শেখ দিদারুল আলমের আম্মা হাজরা খাতুন (৮৬) আজ ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার ইন্তেকালের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এবং খুলনা ওয়াসা বোর্ডের সদস্য আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান সহ কমিটির নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



