সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মাতার ইন্তিকাল

# খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সাবেক সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
উল্লেখ্য, ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) গত ৬ আগস্ট বৃহস্পতিবার তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে ৭ আগস্ট শুক্রবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট (শুক্রবার) ভোর ৫টায় শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।#



