স্থানীয় সংবাদ

খুলনার দৌলতপুরে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ আটক ৩

# ঘটনাস্থল হতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি জব্দ #
# আসামীদের বিরুদ্ধে মামলা, আদালতে সোপর্দ #

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ কাজী আব্দুল করিম লিংক রোড এলাকায় আসামী কাজী মিনহাজ করিম অমিত এর বসতবাড়ীর দোতলার স্টুডিও রুমের ভেতরে কতিপয় অপরাধীরা জাল টাকা তৈরি করছে, এমন গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে জাল টাকা, টাকা তৈরি ও মাদক সেবনের সরঞ্জামাদীসহ জড়িত ৩ আসামীকে আটক করে। ওই ঘটনায় এসআই মো. আল ইমরান বাদী হয়ে আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জাল টাকা তৈরী ও হেফাজতে রাখার অপরাধে মামলা দায়ের করেন (মামলা নং-৮, ১৪ আগষ্ট ২০২৬ ইং)। ওই মামলার আসামীরা হলেন- ১. দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন আব্দুল করিম লিংক রোড এলাকার বাসিন্দা মৃত : কাজী কামরুল ইসলামের পুত্র কাজী মিনহাজ করিম অমিত (৩২), ২. দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা মৃত: শেখ আব্দুল ওয়াদূদের পুত্র শেখ ইমতিয়াজ কাদির (৩৮) ও ৩. দৌলতপুর থানাধীন পাবলা বনিকপাড়া এলাকার বাসিন্দা শেখ আব্দুল্লাহ্’র পুত্র আলিমুজ্জামান আশিক (৩০)। পুলিশের হেফাজতে থাকা আটক আসামীদের শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তন্ময় কুমার বসু।
এজাহার সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডস্থ কাজী আব্দুল করিম লিংক রোড এলাকায় আসামী কাজী মিনহাজ করিম অমিত এর বসতবাড়ীর দোতলার স্টুডিও রুমের ভেতরে কতিপয় অপরাধীরা জাল টাকা তৈরি করছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ ঘটনাস্থল হতে জাল টাকা, জাল টাকা তৈরীর সরাঞ্জামাদীসহ ইয়াবা সেবনের সরাঞ্জামাদী জব্দ করা পাশাপাশি তিন আসামীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই ঘটনায় এসআই মো. আল ইমরান বাদী হয়ে আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জাল টাকা তৈরী ও হেফাজতে রাখার অপরাধে মামলা দায়ের করেন। শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে থানা হেফাজতে থাকা আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় কুমার বসু জানান, আটকের পর আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় এলাকার বাসিন্দারের উপস্থিতিতে অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জামাদী ও মাদক সেবনের সরাঞ্জামাদিসহ জড়িত ৩ আসামীকে আটক করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীদের আদালতে সোর্পদ করার পাশাপাশি মামলার তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button