স্থানীয় সংবাদ
ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনা’র পক্ষ হতে আহ্বান

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ২৬ আগস্ট ’২৬, পবিত্র ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরী, বুধবার ঈদে মিলাদুন্নবী (সঃ) দিবস। রহমত শাফায়াতের নবীর আগমন দিবসকে ভক্তি ভালোবাস ও পরম শ্রদ্ধার সাথে স্মরণ ও বরণ করার উদ্দেশ্যে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিগত বছরের ন্যায় এ বছরও ঐদিন সকাল ৯টায় খুলনা রয়্যাল চত্বরে সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশ ও র্যালীতে যথাসময়ে উপস্থিত হয়ে অংশগ্রহণের জন্য দ্বীনি মুসলিমগণকে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।



