আগামী ২৯ আগষ্ট খুলনা জেলা স্টেডিয়ামে প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে

# খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ #
প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৬ এর প্রথম দিনের ২টি খেলা আগামী ২৯ আগস্ট শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের প্রথম দিনের লড়াইয়ে বিকাল ৩.৩০ মিনিটে একে অপরের মুখোমুখি হচ্ছে ‘প্রবর্তন’ ও ‘খুলনা গেজেট’ দল। এছাড়া বিকাল ৫টায় ‘সময়ের খবর’ বনাম ‘রূপালী বাংলাদেশ’ দল একে অপরের মুখোমুখি হবে। টুর্নামন্টের বাকি খেলাগুলো ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর প্রতিদিন ২টি করে খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।
লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দলের মধ্যে আগামী ০৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় ফানইাল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে পুরস্কার হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ম্যাচে একজন করে সেরা খেলোয়াড় নির্ধারণ করে ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্টে শেষে ম্যান অব দা টুর্নামেন্টের জন্য পুরস্কৃত করা হবে।
প্রেসক্লাব প্রতি বছরের ন্যায় এবারও খুলনা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে জাকজমকপূর্ণভাবে এই মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আগে গত ১৮ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়।



