আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালীতে হুতি নিয়ন্ত্রণের প্রভাব জ্বালানি বাজারে

প্রবাহ রিপোর্ট ঃ গুরুত্বপূর্ণ মোখা শহর দখল করার পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। তাছাড়া পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীরও নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত এই যোদ্ধারা। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। হুতিদের এই অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের উপরে উঠে গেছে। বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রণালীটির নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বৈশ্বিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমান যুদ্ধে হুতিরা ২৮ মার্চ ইসরায়েলের ওপর হামলার মাধ্যমে ইরানের পাশে যোগ দেয়। তবে জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা বাড়ানোর আগে তারা অনেকটাই নীরব ছিল। এদিকে, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরব লোহিত সাগরের নৌপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ ইরানের সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের সম্পর্কের বরফ গললেও দীর্ঘদিন ধরে তারা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং একে অপরকে গভীরভাবে অবিশ্বাস করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button