বিনোদন

১ টাকা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন আমিন খান

প্রবাহ রিপোর্ট ঃ আসছে ১ অক্টোবর এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ক্যারিয়ারের ৩৩ বছর পূর্ণ হবে। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছিল তার। সে সিনেমায় অভিনয়ের জন্য নির্মাতা তাকে মাত্র এক টাকা সাইনিং মানি দিয়েছিলেন। তখন কিছুটা আশাহত হলেও পরবর্তীতে শুটিং চলাকালীন সময়ে পরিচালকের কাছ থেকে নানাভাবে এত বেশি সহযোগিতা পেয়েছেন, পরামর্শ পেয়েছেন-আমিন খান সেসবের জন্য চিরকৃতজ্ঞ থাকবেন। সম্প্রতি জীবনের না বলা অনেক গল্প তিনি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় চিত্রনায়ক আমিন খান এই পডকাস্টে জানিয়েছেন, প্রয়াত সোহানুর রহমান সোহান তাকে সাইন করিয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি আমিন খান। তিনি বলেন, যে সিনেমায় আমার কাজ করা হয়নি, সেসব নিয়ে আর কথা বলতে চাই না। অনেকে কষ্ট পান। আমি কাউকে কষ্ট দিতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই। শিগগিরই মোহাম্মদ ইকবাল পরিচালিত-প্রযোজিত ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আমিন খান। মাঝে অভিনয় কমিয়ে দিলেও এখন থেকে সিনেমা নিয়ে নতুন পরিকল্পনার কথা পডকাস্টে জানিয়েছেন আমিন খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button