খেলাধুলা

জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ দুয়ারে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসরের ২৮তম সংস্করণ। নতুন মৌসুমে আট বিভাগীয় দলের স্কোয়াডও চূড়ান্ত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলা ও বর্তমানে জাতীয় দলের আশপাশে থাকা একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে দলগুলো। তবে জাতীয় দলের ক্রিকেটাররা এশিয়ান গেমসে থাকায় শুরুর রাউন্ড হয়তো মিস করবেন। খুলনা বিভাগের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। তার দলে আছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। মিঠুন-বিজয়-সোহানদের পাশাপাশি দলে আছেন ইমরানুরজ্জামান, আজিজুল হাকিম তামিম ও নাহিদুল ইসলামদের মতো পরিচিত মুখ। ঢাকার নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ ও জিসান আলম। উইকেটের পেছনে অঙ্কনের সঙ্গে থাকছেন আশিকুর রহমান শিবলী। চট্টগ্রাম বিভাগেও রয়েছে জাতীয় দলের পরিচিত মুখের উপস্থিতি। শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটাররা আছেন দলটিতে। উইকেটরক্ষক হিসেবে আছেন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন সিকদার। শুরুতে দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইয়াসির আলী রাব্বির। তবে জাতীয় দলের সঙ্গে থাকার শুরুর কিছু ম্যাচ খেলতে পারছেন না তিনি। সিলেটের নেতৃত্বে থাকছেন জাকির হাসান। তার দলে আছেন অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ ও নাবিল সামাদ। রংপুরকে নেতৃত্ব দেবেন আকবর আলী। তাঁর দলে ব্যাটার হিসেবে আছেন অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ ও নবিন ইসলাম। ময়মনসিংহের অধিনায়ক রকিবুল হাসান। দলটিতে রয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান পর্যায়ের পরিচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার। রাজশাহীর নেতৃত্বে প্রীতম কুমার। এই দলে আছেন অভিজ্ঞ সাব্বির রহমান রুম্মান ও সানজামুল ইসলাম। বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি। এবারের এনসিএলে আট বিভাগীয় দল একে অন্যের বিপক্ষে সাতটি করে ম্যাচ খেলবে। চার দিনের প্রতিযোগিতায় মোট ২৮টি ম্যাচ হবে সাত রাউন্ডে। ৩ অক্টোবর শুরু হয়ে আসরের শেষ রাউন্ড শুরু হবে ১৭ নভেম্বর। উদ্বোধনী রাউন্ডে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে, চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহীর, সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে এবং বর্তমান রংপুরের প্রতিপক্ষ ঢাকা। বরিশাল বিভাগ ঃ অধিনায়ক: ইফতেখার হোসেন ইফতি ঃ স্কোয়াড: ইফতেখার হোসেন ইফতি, জাওয়াদ আবরার, মোঃ রাফসান আল মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, অভি আহমেদ নোবেল, হাফিজুর রহমান, আব্দুল্লাহ শিফাত, মোঃ শামসুল ইসলাম অনিক, মোঃ তানভীর ইসলাম, মঈন খান , মইনুল ইসলাম, মোজাম্মেল হাসান শাকিল, তৌহিদুল ইসলাম রাসেল, মোঃ শহিদুল ইসলাম ও রুয়েল মিয়া। চট্টগ্রাম বিভাগ ঃ অধিনায়ক: ইরফান শুক্কর স্কোয়াড: ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, তাসামুল হক,সাব্বির হোসেন সিকদার, হাসান মুরাদ,আশরাফুল হাসান রোহান, মোঃ রুবেল, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক ও মোঃ শাহ পরান সোহেল। ঢাকা বিভাগ ঃ অধিনায়ক: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। স্কোয়াড: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জিসান আলম, মোঃ মার্শাল আইয়ুব ও নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী, আরিফ আহমেদ, তৈবুর রহমান পারভেজ, মোঃ ইয়াসিন হোসেন , আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ এনামুল হক, মোঃ সুমন খান, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন শাকিল, রিপন মন্ডল ও তৌফিক আহমেদ। খুলনা বিভাগ ঃ অধিনায়ক: মোহাম্মদ মিঠুন। স্কোয়াড: মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন, সামিউন বাশির রাতুল, ইমরানুজ্জামান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম ও মেহেদী হাসান রানা। ময়মনসিংহ বিভাগ ঃ অধিনায়ক: রকিবুল হাসান। স্কোয়াড: রকিবুল হাসান, আব্দুল মজিদ, মোঃ ফাহিম, রনি চৌধুরী, মোঃ আল আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, খালিদ হাসান, মোঃ মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল হাকিম রনি, আবু হায়দার রনি, আসাদুল্লাহ হিল গালিব, মোঃ আল আমিন হোসেন ও রিজান হোসেন। রাজশাহী বিভাগ ঃ অধিনায়ক: প্রীতম কুমার। স্কোয়াড: প্রীতম কুমার, সাব্বির রহমান রুম্মান, মেহেরব হাসান অহিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, নাঈম আহমেদ, শাখীর হোসেন শুভ্র, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিক, রহিম, একরামুজ্জামান, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ ও মোহর শেখ অন্তর। রংপুর বিভাগ ঃ অধিনায়ক: আকবর আলী। স্কোয়াড: আকবর আলী, অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ, নোবিন ইসলাম ,আলাউদ্দিন বাবু, মিম মোসাদ্দেক, আবু হাসিম, স্বাধীন ইসলাম, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান লিমন , হাসিবুল হোসেন সিয়াম, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, চৌধুরী মোঃ রিজওয়ান ও শাহরিয়ার আল আমিন। সিলেট বিভাগ ঃ অধিনায়ক: জাকির হাসান। স্কোয়াড: জাকির হাসান, অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ, মুবিন আহমেদ দিশান, সৈকত আলী, মোঃ তানভীর হোসেন সজীব, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, নাঈম আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, তোফায়েল আহমেদ রায়হান, মহিউদ্দিন তারেক ও অনিক দেববর্মা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button