বিনোদন

জায়েদ খানের টাকা নিলেন না চিকিৎসাধীন রিফাত চৌধুরী

প্রবাহ রিপোর্ট ঃ অভিনেতা ও কবি রিফাত চৌধুরী ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন আলোচিত নায়ক জায়েদ খান। তবে সহায়তার টাকা অসুস্থ রিফাতের হাতে পৌছায়নি বলে অভিযোগ উঠেছে। অর্থিক সহায়তার খবর প্রচারের পর জায়েদকে নিয়ে গণমাধ্যমে বিস্ফরক মন্তব্য করেন রিফাত। গণমাধ্যমকে এই অভিনেতা জানান, জায়েদের টাকা তার হাতে পৌছায়নি। এমনকি তাকে অসৎ, প্রতারক এবং বাজে লোক বলে ক্ষোভ প্রকাশ করেন। রিফাত আরও দাবি করেন, জায়েদ যে খবরগুলো ছড়াচ্ছেন তা সত্য নয়। রিফাতের মন্তব্য নজর এড়ায়নি জায়েদের। খোঁজ নিয়ে জানতে পারেন, যার মাধ্যমে সহায়তা পাঠিয়েছিলেন তিনি সময়মতো টাকাগুলো পৌঁছাতে পারেননি। পরবর্তীতে জায়েদের পাঠানো টাকা নিয়ে হাসপাতালে গেলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সহায়তার টাকা গ্রহণ করেননি। পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। গেল ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। শুরুতে ফ্লোরেই কাটছিল দিন। অভিনেতার দুরবস্থা সংবাদমাধ্যমে উঠে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই চলছে তার চিকিৎসা। ‎উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর রয়েছে দীর্ঘ পথচলা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button